সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত

বেতাগীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরগুনা প্রতিনিধি / ২৩৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

বরগুনার বেতাগীতে ৮০ পিস ইয়াবাসহ এক ষাটোর্ধ্ব মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী মিজার্গঞ্জ উপজেলার গাবুয়া গ্রামের মৃত হযরত আলী হাওলাদারের ছেলে মান্নান হাওলাদার(৬২)।

বেতাগী থানার উপ পুলিশ পরিদর্শক মো. জিহাদ হাসান জানান, বৃহস্পতিবার দুপুরে বেতাগী উপজেলার কুমড়াখালী বাজার সংলগ্ন এলকায় গোপন সংবাদের ভিত্তিতে ছদ্দবেশে অভিযান চালায় পুলিশের একটি টিম। এ সময় ওই মাদক ব্যবসায়ীর কাছে প্রথমে ২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে পুলিশি ছলে আরো মাদক দরকার এমন কথা বললে, মাদক ব্যবসায়ী তাকে তার গোপন জায়গায় নিয়ে যায় এবং একটি প্যাকেট বের করে দেয়, যেখানে আরো ৬০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে মোট ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে ওই মাদক ব্যবসায়ীকে থানায় আনা হয়। জব্দকৃত মাদকের মূল্য ১৬ হাজার টাকার ওপরে। তিনি আরো জানান, ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিগত দিনেও দুটি মাদক মামলা রয়েছে।’
বেতাগী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন,‘গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর