রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান সলঙ্গায় প্রশংসায় ভাসছে আব্দুল করিম শিরাজী সেচ্ছাশ্রমে ১২ শ মিটার চলাচল অনুপযোগী মেঠো পথ মেরামত বিএনপি নেতা পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি,কথিত নেতাকে আটক করেছে পুলিশ বেড়ায় ৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা

ব্যোমকেশের ভূমিকায় দেব, তাহলে সত্যবতী কি রুক্মিণী

অনলাইন ডেস্ক: / ১৬৮০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩

সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। এই নামটিই যেন সিনেমা প্রেমীদের কাছে এক অপার বিস্ময়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী দীর্ঘদিন ভিন্ন এক স্বাদে ও মহিমায় বাঙালিদের আচ্ছন্ন করে রাখেন। কলকাতার রূপালি পর্দায় এ ভূমিকায় উত্তম কুমার কিংবা পরমব্রত চট্টোপাধ্যায়, আবার কখনও যিশু সেনগুপ্ত, সুজয় ঘোষ বা অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতাদের দেখা গেছে। এবার এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে দেবের নাম। তবে ব্যোমকেশ বক্সীর ভূমিকায় দেবের নাম আসার পরই বার বার উচ্চারিত হচ্ছে আরেকটি প্রশ্ন। তাহলে রুক্মিণীই কি হতে চলেছেন ব্যোমকেশের সত্যবতী? এমন হাজারো প্রশ্ন উস্কে দিয়েছেন অভিনেতা ছোট্ট একটি টুইটে।

শনিবার সন্ধ্যায় টুইট করে দেব লেখেন, ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্ণ করলাম। অভিনেতা হয়ে নিজের আগামী ছবির ঘোষাণা করছি ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’, আপনাদের সকলের আশীর্বাদ কাম্য।

২০০৬ থেকে ২০২৩। প্রায় ১৭ বছর কাটিয়ে ফেলেছেন এই ইন্ডাস্ট্রিতে। ছবিতে অভিনয় করার পরিকল্পনাই ছিল না দেবের। মুম্বইয়ে গিয়ে আব্বাস-মস্তানের ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’ ছবিতে কাজ করেছিলেন সহকারী হিসবে। খ্যাতি, যশ, প্রশংসা— চাননি কিছুই। চেয়েছিলেন নিরন্তর কাজ করে যেতে, সেটাই করছেন। অভিনেতার পরিচয়ের পাশপাশি জুড়েছে সাংসদের তকমা। বাংলা ছবিতে ১৭ বছর পূর্ণ করায় এই বড় ঘোষণা করলেন দেব।

এদিকে বেশ কয়েক বছর হল প্রযোজক দেবের অভিষেক হয়েছে। ‘চ্যাম্প’ থেকে শুরু তার পর ‘কবীর’, ‘কিশমিশ’, ‘টনিক’, ‘প্রজাপতি’-র মতো হিট ছবি উপহার দিয়েছে দর্শকদের। খুব শীঘ্রই শুরু করবেন ‘বাঘাযতীন’- এর শুটিং। তার মাঝেই এই নতুন ঘোষণায় উন্মাদনা দেব অনুরাগীদের মধ্যে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর