বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী

ভাঙ্গুড়ায় বৃদ্ধকে পিঠে ছুরি বসিয়ে দিল যুবক

রিপোর্টারের নাম : / ২০৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় যুবক নাইম হোসন (২০) এর ছুরিকাঘাতে ছিদ্দিকুর রহমান (৫৫) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন। নাইম হোসেন বাওই হাট গ্রামের ছাদেক আলীর ছেলে ও আহত সিদ্দিকুর রহমান নৌ-বাড়িয়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। নাইম হোসেন কিশোর গ্যাং এর সদস্য বলে লোক মুখে জানা যায়।

ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া ব্রিজের উত্তর পাশে শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন আহত ছিদ্দিকুর রহমানকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা বেগতিক দেখে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়।বর্তমানে সিদ্দিকুর রহমান সেখানেই চিকিৎসাধীন।

সিদ্দিকুর রহমানের নিকট আত্মীয় মোঃ আল-আমিন হোসেন বলেন,রাত ৯ টার দিকে নাইম হোসেন একটি ভ্যান যোগে ভাঙ্গুড়া বাজার থেকে নৌবাড়িয়া ব্রিজের উত্তর পাশে নেমে ভ্যান চালকের সাথে ৫ এবং ১০ টাকা ভাড়া নিয়ে কথাকাটি শুরু করেন। কথাকাটি শুনতে পেয়ে ছিদ্দিকুর রহমান তাদের দিকে এগিয়ে যান এবং চালকের পক্ষে কথা বলার সাথে সাথে পকেট থেকে টিপ ছুরি বের করে সিদ্দিকুর রহমানের পিঠে বসিয়ে দিয়ে সেখান থেকে নাঈম দৌঁড়িয়ে পালিয়ে যান। তখন স্থানীয় লোকজন সিদ্দিকুর রহমানকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
এবিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুল করিম বলেন,আহতদের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর