সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার কাজিপুরে‌র বালু ব্যবসায়ী হিল্লোলের মহালে অর্থদণ্ড  শিক্ষার্থীদেরই উদ্ভাবনে অবদান রেখে বিশ্বে নেতৃত্ব দিতে হবে- শিক্ষামন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন

মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে দুই পুলিশ কর্মকর্তাসহ ৪জন আহত!

আশরাফুল হক, লালমনিরহাট! / ৩৯৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৩ মে, ২০২২

জেলার কালীগঞ্জ উপজেলায় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে দুই পুলিশ কর্মকর্তাসহ ৪জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২মে) রাত ১০টায় উপজেলার কাকিনা মহিপুর বাইপাস সড়কের কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, কালীগঞ্জ থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহান আলী ও এএসআই মমতাজ উদ্দিন এবং কাকিনা ইউনিয়নের চর ইশোরকোল এলাকার রিয়াজুল ইসলামের ছেলে মজমুল ইসলাম (৩২) ও একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল খালেক (৩৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার মহিপুর-কাকিনা সড়কের ওই সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে (ঢাকা মেট্রো গ-১১-৫১১২) নম্বরের একটি প্রাইভেটকার আটক করে। এ সময় গাড়িটি তল্লাশি শুরু করলে চালক ও তার সহযোগী গাড়ি থেকে নেমে দুই পুলিশ কর্মকর্তাকে ছুরি দিয়ে আঘাত করে। তখন স্থানীয় দুই পথচারী এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করে। পরে অবস্থা বেগতিক দেখে গাড়ি রেখেই পালিয়ে যায় হামলাকারী মাদক ব্যবসায়ীরা। পরে গাড়িটি তল্লাশি করে ১৮০ বোতল ফেনসিডিল ও একটি বিদেশি চাকু উদ্ধার করা হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। কালীগঞ্জ থানার ওসি গোলাম রসূল বলেন, আহতদের চিকিৎসা চলছে। আটক প্রাইভেটকার থেকে ১৮০ বোতল ফেনসিডিলও উদ্ধার করা হয়েছে। পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর