শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

যশোর ঝিকরগাছায় তরুণীকে উত্ত্যক্ত করায় ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী

রিপোর্টারের নাম : / ২৫১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ যশোর ঝিকরগাছা উপজেলায় তরুণীকে উত্যক্ত করায় গদখালীর টাওরা এলাকা থেকে চাইনিজ কুড়ালসহ পাঁচ তরুণকে আটক করেছে সেনাসদস্যরা। ১১ জুন বিকেলে তাদের ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের রকিবুল তার বান্ধবীকে নিয়ে গদখালীতে বেড়াতে যান। এসময় টাওরা গ্রামের মোড়ে পাঁচ তরুণ রাকিবুল ও তার বান্ধবীকে উত্ত্যক্ত করে। সে সময় একজন পথচারী সেনাসদস্যদের সাহায্য চাইলে দ্রুত তারা ঘটনাস্থল পৌঁছায় এবং সেখান থেকে গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামের নাঈম হোসেন (২১), মেহেদী মোড়ল (২০),শাওন হোসেন (২৫),মেহেদী হাসান আশিক (২২) ও বোধখানা গ্রামের ওয়ালিদকে (২০) আটক করে। সেনাবাহিনীর সদস্যরা তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়ালও উদ্ধার করেন।

পরে সেনাসদস্যরা ঝিকরগাছা থানায় খবর দেন। পুলিশ পাঁচ তরুণকে একটি চাইনিজ কুড়ালসহ ঝিকরগাছা থানায় নিয়ে যায়। ওসি নূর মোহাম্মদ গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর