সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত

শার্শা উপজেলা যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

রিপোর্টারের নাম : / ১৯৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলা রফিকুল ইসলাম (৪২) নামে এক যুবককে ছুরিকাঘাত করে নগদ ৫০হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে দূর্বত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ৯ টার সময় শার্শা থানার নিজামপুর ইউনিয়ানের (ছোটবসন্তপুর) গ্রামে। আহত রফিকুল ইসলাম ছোট বসন্তপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। সে বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসী জানান শুক্রবার ১২ জুলাই রাত সাড়ে ৯ টার সময় উপজেলার গোড়পাড়া বাজার থেকে রফিকুল ইসলাম তার মামাতো ভাই বাবু’র নিকট পাওনাকৃত ৫০হাজার টাকা নিয়ে বাড়ীতে যাচ্ছিল। পথিমধ্যে বাড়ীর অদূরে ফাঁকা রাস্তায় রফিকুল ইসলামকে গতিরোধ করে দূর্বত্তরা। এসময় তার নিকট থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দূর্বত্তরা রফিকুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় এবং শরীরের কয়েক জায়গায় আঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে রফিকুল ইসলামের চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করে।

শার্শা থানা পুলিশের অফিসার (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, বিষয়টি আমার জানা নাই। থানায় অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর