বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

‘শ্রমিকদের বেতন-বোনাস প্রাপ্তির বিষয়ে সরকারের নজরদারি আছে’

রিপোর্টারের নাম : / ২৮৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

আসন্ন ঈদুল ফিতরের আগেই শ্রমিকরা বোনাস ও চলতি মাসের অন্তত ১৫ দিনের বেতনসহ বাড়ি যেতে পারবেন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী। রোববার (১৭ এপ্রিল) বিকেলে শ্রমিকদের ঈদের বেতন-বোনাস প্রাপ্তির বিষয়ে এ কথা জানান তিনি।

সচিব বলেন, আমরা বলেছি যে চলতি মাসের অন্তত ১৫ দিনের বেতন দেওয়ার জন্য। এটা সবাই কম্প্লায়েন্স করবে। আমাদের ইন্সপেক্টরসহ সব জায়গায় কড়া নজরদারি রেখেছি, এটা নিয়েই আমরা এখন ব্যস্ত। কিন্তু শ্রমিকরা অনেকেই পুরোটা চাচ্ছেন, এটা ঠিক নয়। কারণ আমরা তো একটা সিদ্ধান্ত নিয়েছি। যেটি নির্দেশনা দেওয়া হয়েছে সেটি বাস্তবায়ন হবে।

নির্দেশনার পরও বেতন ও বোনাস নিয়ে শ্রমিক-মালিক সমস্যা নজরে আসে এ বিষয়ে জানতে চাইলে এহছানে এলাহী বলেন, না এগুলো মিথ্যা কথা। দু-একটি কোম্পানি একটু সমস্যায় পড়ে। তারা একটু দেরি করে দেন। আমি তো নতুন এসেছি তবুও আমি খবর নিয়েছি। তারা (শ্রমিকরা) আরও দাবি দাওয়া করছে আলাদা বকেয়ার জন্য, সেগুলো তো অন্য জিনিস।

এর আগে গত ১১ এপ্রিল এক সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, তৈরি পোশাকসহ সব খাতের শ্রমিকদের ঈদুল ফিতরের ছুটির আগেই বোনাস ও চলতি এপ্রিল মাসের অন্তত ১৫ দিনের বেতন পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়। শ্রমিকরা যেন ঈদের ছুটিতে ভালোভাবে ঈদে যাতায়াত করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর