শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক।

কাশিমপুরে ফাঁকা গুলি ছুড়ে সোনা ও টাকা ছিনতাই, আহত-২

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২১৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

 ফাঁকা গুলি ছুড়ে স্বর্ণ ব্যবসায়ীকে আহত করে নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করেছে একদল ছিনতাইকারী। গাজীপুরের কাশিমপুরে নামা বাজার এলাকায় গতকাল বুধবার রাত সাড়ে দশটার সময় এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন দুইজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, মিতু জুয়েলার্সের মালিক অনুপ কুমার দে ও সবজি বিক্রেতা মো: জাহিদুল ইসলাম। উভয়ের বাসা নগরীর কাশিমপুর থানাধীন নামা বাজার এলাকায়।
প্রতক্ষ্যদর্শীরা বলেন,অনুপ কুমার দে দীর্ঘদিন ধরে
কাশিমপুর নামা বজার এলাকায় স্বর্ণের ব্যবসা করে আসছিলেন। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম মিতু জুয়েলার্স। প্রতিদিন তিনি দোকান শেষ করে মজুদ করা স্বর্ণলংকার ও নগদ টাকা নিয়ে বাসায় যান। গতকাল বুধবার  রাতে বাসায় যাওয়া সময় আগে থেকে ওত পেতে থাকা একটি ছিনতাইকারী দল তার উপর হামলা চালায়। পরে অনুপ কুমার দে হাতে থাকা নগদ দুই লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এসময় জনমনে আতংক সৃষ্টি করতে কয়েটি ফাঁকা গুলি ছুড়ে। ওই গুলিতে জাহিদুল ইসলাম নামে এক সবজি বিক্রেতা গুলিবিদ্ধ হন।
এসময় মিতু জুয়েলার্সের মালিক অনুপ কুমার দে সামান্য আঘাতপ্রাপ্ত হন। পরে তাদের উদ্ধার করে আশুলিয়ায় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। পরে সবজি বিক্রেতা জাহিদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে হাসপাতালে রেফার্ড করা হয়।
কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ ইসলাম জানান, স্বর্ণ ব্যবসায়ী অনুপ কুমার দে তার ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে বাসায় যাওয়ার পথে আগে থেকে ওত পেতে থাকা একদল ডাকাত তার উপর হামলা করে। এসময় তার সাথে থাকা নগদ আনুমানিক দুই লক্ষ টাকা ও ৮/১০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম জানান, এঘটনায় এখনো পর্যন্ত কোন পামলা হয়নি। তিনি বলেন,আশেপাশে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে খুবই দ্রুতই ছিনতাই কারীদের শনাক্ত করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর