বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

বশেমুরকৃবি’তে সামার ২০২৪ টার্মে বিএস ও ডিভিএম প্রোগ্রামে ভর্তি শুরু ৯ – ১২ ডিসেম্বর 

রিপোর্টারের নাম : / ১৬৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

গাজীপুর জেলা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) সামার ২০২৪ টার্মে বিএস (ব্যাচেলর অব সায়েন্স) ও ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ৯ থেকে ১২ডিসেম্বর পর্যন্ত।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল দশটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আব্বাস উদ্দিন স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছ পদ্ধতিতে গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ও অপেক্ষমান তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যে সকল প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সামার টার্মে বিএস (কৃষি), বিএস (ফিশারিজ), বিএস (কৃষি অর্থনীতি), বিএস
(ফরেস্ট্রি), বিএস (কৃষি প্রকৌশল) এবং ডিভিএম প্রোগ্রামে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন তাদের ভর্তি কার্যক্রম চলবে।
প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয় ভর্তি কার্যক্রম ৯-১২ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে সম্পন্ন করা হবে। ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েরবসাইট https://bsmrau.edu.bd
হতে জানা যাবে ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর