রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেড়ায় বৃক্ষরোপণ ও মানববন্ধন অনুষ্ঠিত সিরাজগঞ্জের সলঙ্গায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক লালমনিরহাটে নয়াদিগন্তের প্রতিনিধিকে হত্যার হুমকি-নয়নের বিরুদ্ধে থানায় জিডি সিরাজগঞ্জে বাসচাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রি নিহত বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদক কারবারি আটক সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক শাখা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন সিরাজগঞ্জের সলঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উল্লাপাড়ায় জিয়াউর রহমানের শেষ জনসভার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি বেড়ায় মাদক ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত

শ্রীপুরে আল্লাহর বিধান প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করে ফেসবুকে পোস্ট করায় মারধর,থানায় অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক / ৫৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১১ মে, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় আল্লাহর বিধান প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় সামসুল হক মিলন নামের এক ব্যক্তিকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। সোমবার (১১ মে ২০২৬) সকালে মাওনা চৌরাস্তা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। আশ্চর্যের বিষয় হলো, এই হামলার ঘটনায় নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক মসজিদের ইমাম।

ভুক্তভোগী সামসুল হক মিলন পেশায় একজন পরিবহন ব্যবসায়ী এবং অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের সদস্য। জানা গেছে, গত শুক্রবার রাতে তিনি নিজের ফেসবুক প্রোফাইলে একটি ফটোকার্ড পোস্ট করেন যেখানে লেখা ছিল, “হেযবুত তওহীদ চায় আল্লাহর বিধান দিয়ে সমাজ-রাষ্ট্র পরিচালিত হবে, আমি গর্বিত আমি হেযবুত তওহীদ।” এই পোস্টের জেরে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তার কর্মস্থলে গিয়ে রিয়াদ খান নামের এক ব্যক্তির নেতৃত্বে একদল লোক তাকে হেনস্তা করে এবং সেখান থেকে বের করে দেয়।

হামলাকারীরা মিলনকে জোর করে স্থানীয় একটি মসজিদে নিয়ে যায়। সেখানে মসজিদের ইমাম আব্দুর রহমান সরকার ওরফে সুফি হুজুর তাকে ভয় দেখিয়ে বলেন যে মিলনকে তওবা করে হেযবুত তওহীদ ছাড়তে হবে, নতুবা তাকে এলাকা থেকে বের করে দেওয়া হবে। মিলন এই সংগঠনের আদর্শের পক্ষে অনড় থাকলে ইমাম সাধারণ মুসল্লিদের সামনে হেযবুত তওহীদ নিয়ে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে উস্কানি দেন। একপর্যায়ে ইমামের নেতৃত্বেই ৫ থেকে ৭ জন মিলে মিলনের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং তাকে বেধড়ক মারধর করেন।

মারধরে মিলনের শরীরের বিভিন্ন জায়গা থেঁতলে গেছে এবং তিনি গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

হামলার বিষয়ে ভুক্তভোগী সামসুল হক মিলন বলেন, “আমি শুধু আমার বিশ্বাসের কথা ফেসবুকে জানিয়েছিলাম। কিন্তু তারা যেভাবে আমাকে মসজিদে নিয়ে গিয়ে পশুর মতো মারধর করল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। ধর্ম রক্ষার নামে তারা যে ধরণের আচরণ আমার সাথে করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি এই ঘটনার সাথে জড়িত কথিত সুফি হুজুরসহ প্রত্যেকের বিচার চাই।”

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মানুষ বলছেন, রাতে আল্লাহর বিধানের পক্ষে পোস্ট দিয়ে সকালে ধর্মের লেবাসধারীদের হাতে আক্রান্ত হওয়া অত্যন্ত উদ্বেগজনক। মিলন ও তার পরিবার ইতিমধ্যে এই হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর