শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার বেড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ-পাবনায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার উপকূলীয় কৃষিতে নতুন দিগন্ত: অনুমোদন পেল লবণাক্ততা-সহনশীল উচ্চফলনশীল ‘ব্রি ধান১১৯। ওমরা পালনে ২২ জন আনসার সদস্যের হাতে ভিসা,বিমান টিকিট ও উপহারসামগ্রী তুলে দিলেন মহাপরিচালক।  গাজীপুরে শ্রমিক বিক্ষোভ,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তায় বিএনপি নেতারা। লালমনিরহাটে সিজারের পর প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক কর্তৃপক্ষ পলাতক আলোকদিয়ার বালুর নিলাম বাতিলে রুল, বালু নলকায় বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা সিরাজগঞ্জের সলঙ্গায় ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: নবীন আনসার কর্মকর্তাদের উদ্দেশে মহাপরিচালক।

হবু শ্বশুরবাড়ি থেকে কম দামি লেহেঙ্গা দেওয়ার অভিযোগে বিয়ে ভেঙে দিয়েছেন কনে

অনলাইন ডেস্ক: / ৬৯৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
প্রতীকী ছবি

হবু শ্বশুরবাড়ি থেকে কম দামি লেহেঙ্গা দেওয়ার অভিযোগে বিয়ে ভেঙে দিয়েছেন কনে। পছন্দমতো পোশাক কিনে নিলে টাকা দিয়ে দেওয়া হবে বলেও মন গলানো যায়নি তার। শেষপর্যন্ত বাতিল করতে হয়েছে সব আয়োজন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের হালদোওয়ানি গ্রামে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, গত জুন মাসে বাগদান হয়েছিল ওই যুগলের। ৫ নভেম্বর ছিল বিয়ের নির্ধারিত দিন। এ কারণে জোরকদমে চলছিল বিয়ের প্রস্তুতি। বিয়ের কার্ড ছাপানো, অতিথিদের নিমন্ত্রণ- প্রায় সবই হয়ে গিয়েছিল। এর মধ্যেই হঠাৎ বেঁকে বসেন কনে। স্পষ্ট জানিয়ে দেন এই বিয়ে তিনি করবেন না।

হবু বউয়ের সিদ্ধান্তে অবাক হয়ে যান সবাই। কারণ বিয়ে নিয়ে স্বাভাবিকভাবেই যথেষ্ট উত্তেজিত ছিলেন তরুণী। তাহলে শেষ মুহূর্তে বেঁকে বসা কেন?

ঘটনা হলো, বৌভাতের সন্ধ্যায় পরার জন্য হবু শ্বশুরবাড়ির পক্ষ থেকে একটি লেহেঙ্গা দেওয়া হয়েছিল কনেকে। তার অভিযোগ, লেহেঙ্গাটির দাম মাত্র ১০ হাজার রুপি এবং মানও ভালো নয়। এ নিয়েই আপত্তি জানান তিনি।

তবে পাত্রপক্ষের দাবি, লখনউয়ের একটি প্রসিদ্ধ পোশাকের দোকান থেকে বেশ দাম দিয়েই কেনা হয়েছে লেহেঙ্গাটি। তারপরও পছন্দ না হলে কনের মনমতো লেহেঙ্গা কিনে নিলে টাকা দিয়ে দেওয়া হবে বলে প্রস্তাব দেন তারা। তারপরও মন গলেনি তরুণীর।

এ নিয়ে দুই পক্ষের উত্তপ্ত বাদানুবাদের জেরে খবর দেওয়া হয় কোতয়ালি থানার পুলিশকে। তবে মামলা বা বিচার-সালিশ পর্যন্ত যেতে হয়নি। বিয়ে ভেঙে দিয়েই ক্ষান্ত দিয়েছে উভয় পক্ষ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর