রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সলঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সোহেল রানা গাজীপুরে গ্যাস সিলিন্ডার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি, সেনাবাহিনীর অভিযানে জরিমানা সাড়ে ৪ লাখ। গাকৃবিতে স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল চিকন ধানের জাত ‘জিএইউ ধান ৪’ উদ্ভাবন। বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা জব্দ ঘোড়া বিক্রির অভিযোগ, বদলির পরও থানা ছাড়েননি ওসি। সেশনজটমুক্ত আধুনিক বাউবি গড়ার অঙ্গীকার:  বাউবি উপাচার্য। গাজীপুরে চুরি যাওয়া মালামাল উদ্ধার করলো সিআইডি। কাজিপুরে ৪০ পরিবারে নলকূপ বিতরণ। গাজীপুরে ৩ লক্ষ টাকার বিদেশি মদ ও ১ টি  প্রাইভেটকার উদ্ধার।  উলাশী জিয়া খাল পুনঃখনন ঘিরে উৎসবমুখর শার্শা, যশোরে আসছেন প্রধানমন্ত্রী।

কাজিপুরের উদগাড়ী বাজারে অগ্নিকাণ্ডে ব্যপক ক্ষয়ক্ষতি 

রিপোর্টারের নাম : / ৪১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের উদগাড়ী বাজারে অগ্নিকাণ্ডে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, সার ও কীটনাশকের দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।

গত রোববার (২৯ মার্চ) রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। নিশ্চিত করেন উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার হাবিবুর রহমান। এ সময় তিনি আরো জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রায় একঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে দুটি দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ভুক্তভোগী নজরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে তার মালিকানাধীন প্রতিষ্ঠান সরকার আইসিটি ইনস্টিটিউটের ১০ টি কম্পিউটার, ১০ টি ল্যাপটপ, ৩ টি প্রিন্টার এবং একটি ফটোকপি মেশিন সম্পূর্ণভাবে পুড়ে ভস্মিভূত হয়েছে। যার আনুমানিক মূল্য ১৭ লক্ষ টাকা। অপর ভুক্তভোগী সার ও কীটনাশকের ডিলার আমির হোসেন তার ঘরে থাকা সার ও কীটনাশক পুড়ে ছাই হয়েছে, এতে তার আনুমানিক ২০ লক্ষ টাকার  ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা সরকারি সুযোগ সুবিধা বা ভর্তুকি দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর