বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গাজীপুরে ৩ লক্ষ টাকার বিদেশি মদ ও ১ টি  প্রাইভেটকার উদ্ধার। 

নিজস্ব প্রতিবেদক / ২৪৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৯৩ বোতল অবৈধ বিদেশী মদসহ মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার উদ্ধার করেছে র‌্যাব-১।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১১ টা ৫০ মিনিটের সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দক্ষিণ সালনা এলাকায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে চেক পোস্ট পরিচালনা করা হয়।
এসময় সাদা একটি প্রাইভেট থেকে ৪টি প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত ৯৩ বোতল অবৈধ বিদেশী মদসহ ১ টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫ টার সময় অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) শাহ আলম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পরে উদ্ধারকৃত আলামত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যে জিএমপি  সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর