বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

গোমস্তাপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মলাশা অনুষ্ঠিত

কবির হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৩০৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৫ জুন, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুন) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পযর্ন্ত গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায়, গোমস্তাপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন, এ কে এম গালিভ খাঁন, জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ, আরও ভার্চুয়ালি যুক্ত দেবেন্দ্রনাথ উঁরাও, অতিরিক্ত জেলা প্রশাসক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা চেয়ারম্যান, আনিসুর রহমান খাঁন,উপ-পরিচালক চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাইফুর রহমান, ইন্সপেক্টর খ সার্কেল চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক প্রমূখ।

ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন বলেছেন, শুধু আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব না। মাদক নিয়ন্ত্রণ করতে সামাজিক ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের প্রশাসন আছে, মাদক নিরাময় কেন্দ্র আছে, এগুলোর সাহায্যে আমরা একজন মাদকাসক্ত অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তুলবো।জেলা থেকে থেকে মাদক নির্মূল করবো।

আনিসুর রহমান খাঁন,উপ-পরিচালক চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলেন,বাংলাদেশের প্রায় সকল সেক্টরের মানুষ মাদকের সাথে জড়িত। মাদকদ্রব্য সামাজিক ভাবে নিয়ন্ত্রণ করতে যে সমস্যা প্রথমে দেখা যায় সেটা হচ্ছে, কেউ আসক্ত হলে তার বাবা-মা অভিভাবক তা স্বীকার করেন না। তারা ভুক্তভোগীকে নির্দোষ বানাতে ব্যস্ত থাকেন। এই প্রশ্রয়ে সন্তানরা আরও বেপরোয়া হয়ে উঠে। এটা রোধ করতে হবে, নিজে ঠিক হতে হলে আগে দোষ স্বীকার করতে হবে। এই কর্মশালায় বক্তারা মাদক অপব্যবহারে বিভিন্ন দিক তুলে ধরেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর