মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

পাটুরিয়া-দৌলতদিয়ার ভোগান্তি কমাবে পদ্মা সেতু

রিপোর্টারের নাম : / ৩২২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পদ্মা সেতু চালু হচ্ছে ২৫ জুন। সেই অপেক্ষার ক্ষণ গুনতে শুরু করেছে মানুষ। সেতুটি চালু হলে যানবাহনের চাপ কমবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আরেক প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে। এতে ঘাটে যানজট আর যাত্রী ভোগান্তি কমবে। ফলে এ নৌ-রুটেও স্বস্তি ফেরাবে পদ্মা সেতু।

যাত্রী ও পরিবহন শ্রমিকরা জানান, ঘনকুয়াশা, তীব্র স্রোত, নাব্য, ঘাট ও ফেরি সংকটসহ নানা কারণে বছরজুড়েই পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে দুর্ভোগ ও ভোগান্তি লেগেই থাকে। ঈদসহ বিভিন্ন উৎসবে যানবাহনের চাপ বাড়লে দুর্ভোগ পৌঁছে চরমে। তবে ধারণা করা হচ্ছে, পদ্মা সেতু চালুর পর ঘাটের এ চিত্র আর নাও দেখা যেতে পারে।

কুষ্টিয়া সদরের বাসিন্দা সজিব খান জানান, পদ্মা সেতু চালুর পরও কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ রাজবাড়ী ও ফরিদপুরের একাংশের মানুষ পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুট ব্যবহার করবেন। খুলনা ও বরিশাল অঞ্চলের গাড়ি যাতায়াত করবে পদ্মা সেতু হয়ে। ফলে ঘাটে যানবাহনের চাপ কমবে। আগের মতো আর যানজটে পড়তে হবে না। তাই প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে পদ্মা সেতুর সুবিধা এ রুটে মিলবে বলে মনে করেন তিনি।

গোপালগঞ্জের বাসিন্দা ফেরিযাত্রী রহম আলী জানান, ঘাটে অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা ফেরির অপেক্ষায় থাকতে হয়। পদ্মা সেতু চালু হলে সময় এবং খরচ দুটোই বাঁচবে। ঘাটে আর ভোগান্তি পেহাতে হবে না।

আরেক যাত্রী আশিক মাহমুদ জানান, ঈদের সময় কখনো কখনো ১১-১২ ঘণ্টা ফেরিঘাটে বসে থাকতে হয়েছে। পদ্মা সেতুর কারণে গাড়ির চাপ কমবে। ফলে ফেরিঘাটে এতো ভোগান্তি আর হবে না। তিনি আরও বলেন, যারা ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহনে আসে তারাই ঘাট ব্যবহার করবেন। পরিবহন ও ছোট গাড়ির যাত্রীরা বেশিরভাগই পদ্মা সেতু দিয়ে যাতায়াত করবেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে প্রতিদিন গড়ে সাড়ে সাত হাজার যানবাহন পারাপার হয়। পদ্মা সেতু চালু হলে যানবাহনের চাপ কমবে।

তবে ছোট গাড়ি ও পরিবহনের সংখ্যা কমলেও ট্রাকের সংখ্যা আগের মতোই থাকবে। কারণ সেতুতে ওজন নির্ধারণ থাকবে। ওভারলেড নিয়ে ট্রাক পারাপার হতে পারবে না। প্রথম দিকে এ নৌ-রুটে ৩০-৪০ শতাংশ যানবাহন কমতে পারে বলে ধারণা করেন তিনি।

খালেদ নেওয়াজ আরও জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াতের জন্য শিমুলিয়া-বাংলাবাজার এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুট ছিল। পদ্মা সেতুর ফলে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটটি আর থাকছে না। ফলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটেও আর ফেরি সংকট হবে না। শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটের ফেরিগুলো পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে যুক্ত হবে। এতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে বড় ধরনের দুর্ভোগ ও ভোগান্তি ছাড়াই মানুষ পারাপার হতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর