শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

রাজাপুরে ৩য় ধাপে জমিসহ ঘর পাচ্ছেন ৫০ টি ভূমিহীন পরিবার

সাইদুল ইসলাম, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: / ৩৭২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

সারাদেশের ন্যায় ঝালকাঠির রাজাপুরের ভূমিহীন পরিবার গুলোর জীবন পাল্টে দিয়েছে আশ্রয়ন প্রকল্প। অসহায় এসব পরিবারগুলো স্বপ্ন দেখছে সুন্দর ভাবে বাঁচার। মুজিব শত বছর উপলক্ষে ২০-২১ অর্থ বছরে প্রকল্প-২ এর আওতায় উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২ শতাংশ খাস জমি বন্ধবস্ত্র প্রদানসহ একক গৃহ নির্মান করা হয়। সেই মোতাবেক ৩য় ধাপে উপজেলায় মোট ৫০ টি পরিবারের মাঝে ২কক্ষ বিশিষ্ট সেমিপাকা গৃহ বিতরন করা হবে আগামী ২৬ এপ্রিল।

উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সম্পর্কিত একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং এ জানায়, প্রকল্প-২ এর আওতায় উপজেলার ৬টি ইউনিয়নে ১২ টি ক্লাষ্টারে প্রথম পর্যায়ে ঘর বিতরণ করা হয় ৩৩৩টি, দ্বিতীয় পর্যায়ে ৩৭টি ও ৩য় পর্যায়ে ৮০ টি বিতরণ করা হবে।

সভায় ইউএনও নুসরাত জাহান খান জানান, উপজেলার সদর, শুক্তাগড় ও বড়ইয়া ইউনিয়নে চারটি প্রকল্প এলাকায় ৫০ টি সেমিপাকা ঘর নির্মান সর্ম্পন্ন করা হয়েছে। আগামী ২৬ এপ্রিল সারাদেশের সাথে একযোগে অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের ঘরগুলো উদ্ভোধন করবেন। এসময় উপকার ভোগিদের মাঝে দলীল সহ চাবি হস্তান্তর করা হবে।

এ ছাড়াও পরবর্তীতে ৪র্থ ধাপে প্রকল্প এলাকায় আরও ঘর নির্মান করা হবে। প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, সহকারী কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, উপজেলার ৬ ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, পিআইও মামুনুর রশীদ সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর