শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

লালমনিরহাটে স্বামীর সহায়তায় গৃহবধুকে ধর্ষণ-স্বামী আটক!

আশরাফুল হক, লালমনিরহাট: / ৪০৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্বামীর সহায়তায় গৃহবধুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে ভুক্তভোগীর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এর আগে বুধবার (২৯ মার্চ) দিনগত মধ্যরাতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে নেওয়ার কথা বলে বন্ধুকে দিয়ে নিজ স্ত্রীকে ধর্ষণ করানোর ঘটনা ঘটে বলে অভিযোগ।

অভিযোগসূত্রে ও পুলিশ জানায়, উপজেলার মধ্যগড্ডিমারী গ্রামের ওই গৃহবধূকে প্রথমে তার বাবার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলেন অভিযুক্ত স্বামী।
হঠাৎ রাতে বাবার বাড়ি যেতে অনীহা দেখালে আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে জোর করে স্ত্রীকে গাড়িতে তুলে অজানা এক বাড়িতে নিয়ে যান তার স্বামী। সেখানে স্বামী নিজে প্রথমে তার সঙ্গে দৈহিক মেলামেশা করেন।

এরপর জামাল নামে এক ব্যক্তিকে ডেকে নেন তিনি। জামাল নামের ওই ব্যক্তির সঙ্গে নিজের স্ত্রীকে দৈহিক মেলামেশার প্রস্তাব দেন স্বামী। এতে ভিকটিম সম্মতি না দিলে স্বামীর সহযোগিতায় জামাল নামের ওই ব্যক্তি তাকে ধর্ষণ করেন বলে গৃহবধূর অভিযোগ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে একটি অটোরিকশাযোগে অসুস্থ গৃহবধূকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেন অভিযুক্ত স্বামী। পরে বাবার বাড়ির লোকজন ভিকটিমকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

ভিকটিমের বাবার বাড়ির লোকজনের দেওয়া মৌখিক অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, নির্যাতিতার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওই গৃহবধূ বর্তমানে হাসপাতালে ভর্তি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর