রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

গাজীপুরে ডিবি পরিচয়ে চাঁদাবাজি আটক-৩

রিপোর্টারের নাম : / ২২৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার
গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় ৩ জন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে কোনাবাড়ি  থানা পুলিশ।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে কোনাবাড়ি দেওয়ালিয়া বাড়ি পুকুরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,সাজেদুল ইসলাম রাজিব(২৯), কিশোরগঞ্জের হোসেনপুরের জিরানি এলাকার মোঃ জালাল উদ্দীন এর ছেলে জুনায়েদ হৃদয় (২৭) ও তার ছোট ভাই মেহেদি হাসান(২৩)।
এসময় তাদের কাছ থেকে ডিবি পুলিশ পরিচয়ে একটি ভূয়া আইডি কার্ড,একটি ব্যাটালিয়ন আনসার সদস্যের ইউনিফর্ম, দুইটি লাইনার এবং একটি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আটককৃতরা কোনাবাড়ির বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যবসায়ীদের আটক ও গ্রেফতারের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। শুক্রবার দুপুরে আটককৃত সাজেদুল ইসলাম রাজিব কোনাবাড়ি দেওয়ালিবাড়ি পুকুর পাড় এলাকায় এক ব্যবসায়িকে ডিবি পুলিশ পরিচয়ে ভয় ভিতি দেখি চাঁদাবাজির সময় এলাকাবাসী তাকে আটকিয়ে ৯৯৯ এ ফোন দেয়।পরে কোনাবাড়ি মেট্রো থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে সাজেদুল ইসলাম রাজিবকে আটক করে। এ সময় সাজেদুল ইসলাম রাজিবের কাছ থেকে ডিবি পুলিশের ভুয়া আইডি কার্ডসহ ডিবি পুলিশের বিভিন্ন আলামত উদ্ধার করে। পরে সাজেদুল ইসলাম রাজিবের দেওয়া তথ্য মতে কোনাবাড়ির বিভন্ন স্থানে অভিযান চালিয়ে জুনায়েদ হৃদয় (২৭) ও তার ছোট ভাই মেহেদি হাসান(২৩) কে আটক করা হয়। আটককৃত জোনায়েদ হৃদয় এর নামে কোনাবাড়ি থানায় ডাকাতি,চুরি ছিন্তাইসহ একাধিক মামলা রয়েছে। তার এহেন কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী।
জানাযায় এর আগে জোনায়েদ হৃদয় পুলিশ এর সোর্স হিসেবে কাজ করতো। এই সুবাদে পুলিশের  বিভিন্ন পদমর্যাদার অফিসারদের সঙ্গে সেলফি তুলতো। মূলত ওই সেলফিকে পুঁজি করে বিভিন্ন অপকর্ম করে বেড়াতো জোনায়েদ। পুলিশের সঙ্গে সম্পর্ক থাকায় কেউ ভয়ে মুখ খুলতো।
কোনাবাড়ি মেট্রো থানার উপ-পরিদর্শক সোহাগ চৌধুরী জানান,৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডিবি পুলিশের ভুয়া আইডি কার্ড ও ডিবি পুলিশের বিভিন্নতা আলামতসহ রাজিবকে আটক করি পরে তার দেওয়া তথ্য মতে তার অপর ২ সহযোগীকে আটক করা হয়। তিনি আরো বলেন,
শনিবার (৬ এপ্রিল) দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে। জোনায়েদ হৃদয় এর বিরুদ্ধে ডাকাতি ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর