বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার। কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা ওয়াসিফ সালিফ।

বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টারের নাম : / ৪০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল রেলওয়ে লেবার শ্রমিকদের.উপর হামলার সংবাদ প্রকাশ করায় আনন্দ টেলিভিশন ও দৈনিক কল্যাণের বেনাপোল প্রতিনিধি এবং শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী-কে মোবাইল ফোনে হুমকি প্রদান ও অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে মানববন্ধন করেছে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ সহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।

বুধবার ২৫ জুন বিকাল ৪টার সময় বেনাপোল কাস্টমস হাউজের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করে সাংবাদিকরা।

গত ২১ জুন বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রচার হলে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সবুর হোসেন মোবাইল ফোনে সাংবাদিক আইয়ুব হোসেন পক্ষীর উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও হুমকিধামকি প্রদান করে।

এ ঘটনায় জীবনের নিরাপত্তার স্বার্থে গত ২১ জুন রাতে বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। উক্ত ঘটনাটি শার্শা উপজেলা সাংবাদিক সমাজে বিরুপ প্রভাব পড়ায় সন্ত্রাসী সবুর হোসেনকে আইনের আওতায় আনা সহ বিচারের দাবি করেন নির্যাতিত রেলওয়ে লেবার শ্রমিক সহ সর্বস্তরের সংবাদকর্মীরা।

এসময় সাংবাদিক ঐক্য পরিষদ সহ শার্শা উপজেলার সর্বস্তরের সাংবাদিক ও নির্যাতিত রেলওয়ে লেবার শ্রমিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক লোকসমাজের বেনাপোল প্রতিনিধি মনিরুল ইসলাম মনি দৈনিক সমকালের বেনাপোল প্রতিনিধি সাজেদুর রহমান ও সময় টিভির স্টাফ রিপোর্টার মোঃ আজিজুল হক ।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর