মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ

যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

রিপোর্টারের নাম : / ২৩৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ।

আজ শুক্রবার (২৭ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বেনাপোল – যশোর মহাসড়কের চারাতলা নবীনগর এলাকায়।

নিহত যুবকের নাম শিহাব সিকদার (২৫)। তিনি নড়াইল সদর উপজেলার দক্ষিণ নড়াইল গ্রামের বাসিন্দা এবং জিল্লুর শিকদারের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর ১২টার দিকে শিহাব মোটরসাইকেলযোগে বেনাপোল -যশোর মহাসড়কের ঝিকরগাছায় চারাতলা নবীনগর এলাকায় পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে নাভারণ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক জানান, নিহত শিহাবের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর