বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

টঙ্গীতে ৮ টুকরো লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার-২

গাজীপুর জেলা প্রতিনিধিঃ / ৫২৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে অলি (৩৭) নামের এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। তিনি বলেন, পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন,সাদেক ও বাপ্পী। সাদেককে চট্রগ্রামের হাটহাজারী থেকে গ্রেফতার করে র‍্যাব ও বাপ্পীকে টঙ্গী পশ্চিম থানাধীন গাছা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন,বাপ্পীর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রধান আসামি সাদেকের বাসার ছাদ থেকে নিহত অলি মিয়ার খন্ডিত মাথা উদ্ধার করা হয়।

নিহত অলি মিয়া নরসিংদী জেলার সদর থানার করিমপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। সে টঙ্গী এলাকায় স্ত্রী শাহানা বেগম ও দুই ছেলে ও এক মেয়ে নিয়ে গত বছর ধরে গাজীপুরে ভাড়া বাসায়
বসবাস করতেন।

প্রসঙ্গত শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় নান্না বিরিয়ানি হাউজের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর