শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে।

পাবনায় “সমতায় তারুণ্য” প্রকল্পের আওতায় দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ১৪২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার : পাবনার বেড়া সরকারি কলেজ অডিটোরিয়াম রুমে (১২ মে) মঙ্গলবার সকালে “সমতায় তারুণ্য ” প্রকল্পের আওতায় ইনক্লুসিভ ইন্টারঅ্যাক্টিভ ক্যাপাসিটি বিল্ডিং ডিসকাশন শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটির আয়োজন করে
ভলেন্টিয়ার ফর বাংলাদেশ

পাবনা জেলা।অনুষ্ঠানের উদ্বোধন করেন বেড়া সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মো.আব্দুর রাজ্জাক। উদ্বোধনী বক্তব্যে তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও সচেতনতা বিষয়ে জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের ইতিবাচক নেতৃত্ব ও সচেতনতাই একটি বৈষম্যহীন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক মো. আজাদসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। কর্মশালায় জেন্ডার স্টেরিওটাইপ, ডিজিটাল সেফটি, মিডিয়া লিটারেসি এবং অ্যাডভোকেসি বিষয়ে অংশ গ্রহণকারীদের প্রশিক্ষণ ও ইন্টার অ্যাকটিভ আলোচনার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয়।

বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে তরুণদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ সম্পর্কে সচেতন হওয়া জরুরি। একইসঙ্গে জেন্ডার বৈষম্য দূর করে সমতা ও সহনশীলতার পরিবেশ তৈরিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

দিনব্যাপী কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। প্রাণবন্ত অংশগ্রহণ, মতবিনিময় ও শিক্ষামূলক কার্যক্রমের মধ্য দিয়ে কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তরুণদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর