শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু এক মামলায় জামিন, অন্য মামলায় শো’ন অ্যারেস্ট: কারাগারেই মোহনা টিভির এমডি পাবনায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা বেড়ায় নজরুল বর্ষ উপলক্ষে  সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক। 

নিজস্ব প্রতিবেদক / ১৬৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৬ জুলাই, ২০২৬

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর পার্স চুরির সময় এক চোরকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া একটি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

সোমবার (৬ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে হাসপাতালের পুরাতন ভবনের চতুর্থ তলায় মেডিসিন ইউনিট-১-এ ভর্তি এক রোগীর বেড থেকে পার্স চুরি করার সময় দায়িত্বরত আনসার সদস্য মো. তরিকুল ঘটনাটি দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে ডিউটি ইনচার্জ পিসি নাগর আলীকে অবহিত করলে তাঁর নেতৃত্বে টহলরত আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করেন।

আটক ব্যক্তির দেহ তল্লাশি করে চুরি হওয়া পার্সের ভেতর থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মালামাল প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতিক্রমে আটক ব্যক্তি মো. নাঈম (৩০)-কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের নিকট সোপর্দ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় বাহিনীর সদস্যরা হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতকরণ, রোগী ও স্বজনদের জানমালের সুরক্ষা এবং অপরাধ প্রতিরোধে সার্বক্ষণিক সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই সফল অভিযান সেই দায়িত্বশীল ও পেশাদার ভূমিকারই আরেকটি দৃষ্টান্ত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর