মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পাবনায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা বেড়ায় নজরুল বর্ষ উপলক্ষে  সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ১১১ জনের ৪২ জন  ডেঙ্গু রোগী  বেড়ায় জামায়াতে ইসলামীর সীরাত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মৃত বাচ্চা প্রসবের পর কর্মকর্তা বললেন ২ হাজার টাকাদেন ফেলে দেওয়ার ব্যবস্থা করছি। দুঃখ প্রকাশ করে হাসনাত আব্দুলাহর ফেসবুক পোস্ট। কোনাবাড়ীতে ২৪ ঘণ্টায় ১০০ জনের ডেঙ্গু শনাক্ত: আতঙ্ক বাড়ছে শিল্পাঞ্চলে। গাজীপুরে ডেঙ্গু ও হামের হানা,তাজউদ্দীন মেডিকেলে ভর্তি ১৫০। কাজিপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে ২০০ পরিবারে ত্রান বিতরণ 

পাবনায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের বায়া পানিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করা হয়েছে।

মোল্লা ডায়াগনস্টিক সেন্টারের সৌজন্যে (১ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।​স্বাস্থ্য ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও গণমানুষের নেতা সাবেক ভিপি মো. সামছুল ইসলাম।

​অনুষ্ঠানে দিনব্যাপী সাঁথিয়া ও আশেপাশের এলাকার শত শত দরিদ্র, দুস্থ ও সাধারণ রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরামর্শ নিতে উপস্থিত হন। আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রয়োজনীয় চিকিৎসাপত্র ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
​উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একঝাঁক অভিজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসা দলে ছিলেন: ডা. মাহমুদুল করিম রাজু (মেডিকেল অফিসার) ডা. এস এম মিলন মাহমুদ (আবাসিক মেডিকেল অফিসার) ডা. ওহিদুল ইসলাম (মেডিকেল অফিসার)​ডা. মুজাম ইসলাম (মেডিকেল অফিসার)
​ডা. সুলতানা নুরানী।

ক্যাম্পে আগত রোগীদের মেডিসিন, গাইনি, শিশু ও সাধারণ রোগের চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা (বিপি) করা হয়।
​আয়োজক প্রতিষ্ঠান বেড়া হাসপাতাল গেট সংলগ্ন ‘মোল্লা ডায়াগনস্টিক সেন্টার’-এর পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতা এবং এলাকার গরিব-অসহায় মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।
​বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ পেয়ে এলাকার সাধারণ মানুষ গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং আয়োজক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট নেতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর