শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক  নির্বাচিত কাজী নজরুল ইসলাম।  গাজীপুরে সেফটিক ট্যাংকি বি/স্ফো/রনে নিহ/ত-১।  বেড়ায় স্মরণসভা অনুষ্ঠিত কাজিপুরে টিফিনের পর স্কুল বন্ধ তিস্তা মহাপরিকল্পনার কাজ আগামী বছর নভেম্বরে উদ্বোধনের আশা-পানিসম্পদ প্রতিমন্ত্রী কাজিপুরে ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা প্রস্তাব সিরাজগঞ্জের সলঙ্গায় বনবাড়ীয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে সভাপতি হলেন ফিরোজ কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড

গাজীপুরে সেফটিক ট্যাংকি বি/স্ফো/রনে নিহ/ত-১। 

নিজস্ব প্রতিবেদক: / ১৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব (৩০) নামে এক তৈরি পোশাক কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে নাওজোড় এলাকার একটি তিনতলা ভবনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত সাকিব পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং ওই ভবনের নিচ তলায় ভাড়া থাকতেন।

​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, নাওজোড় এলাকার ওই তিনতলা নির্মাণাধীন ভবনটির অধিকাংশ কাজ শেষ হলেও সেপটিক ট্যাংকের ওপর নির্মিত ঘর পোশাক কর্মীদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। আজ সকালে সাকিবসহ অন্য রুমমেটরা ঘরে অবস্থান করার সময় হঠাৎ জমে থাকা বিষাক্ত গ্যাস থেকে সেপটিক ট্যাংকটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দরজা-জানালা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়।

​খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর রাজিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেপটিক ট্যাংকের ওপর ঘর নির্মাণ করে ভাড়া দেওয়ায় ভেতরে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক ভবাে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের পর নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন,নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবং আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর