মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান

জগন্নাথ বিশ্বিবদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যকে  জাতীয় বিশ্বিবদ্যালয় উপাচার্যের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৮৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

জগন্নাথ বিশ্বিবদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. সাদেকা হালিমকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় বিশ্বিবদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড. সাদেকা হালিমকে অভিনন্দন জানান তিনি। ঢাকা বিশ্বিবদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিমকে নিয়োগ দেয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠার দেড় যুগ পর প্রথম নারী উপাচার্য পেল জগন্নাথ বিশ্বিবদ্যালয়।
উপাচার্য ড. মশিউর রহমান অভিনন্দন বার্তায় বলেন, ‘ড. সাদেকা হালিম ইতোমধ্যে একজন প্রগতিশীল সমাজসংস্কারক মানুষ হিসেবে পরিচিতি অর্জনে সক্ষম হয়েছেন। তিনি একজন প্রথিতযশা সমাজবিজ্ঞানী। তার পিতা অধ্যাপক ড. ফজলুল হালিম চৌধুরী অত্যন্ত সফলতার সঙ্গে ঢাকা বিশ্বিবদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। ড. সাদেকা প্রগতিশীল পরিবারের সন্তান এবং মুক্তিযুদ্ধের পক্ষে তার অবস্থান সবসময়ই সুদৃঢ়।’ উপাচার্য অভিনন্দন বার্তায় প্রত্যাশা করে বলেন, ড. সাদেকা হালিমের নেতৃত্বে জগন্নাথ বিশ্বিবদ্যালয় একটি আধুনিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশের অগ্রসর বিদ্যাপীঠে রূপ নেবে।’
উল্লেখ্য, ৩০ নভেম্বর ২০২৩ তারিখ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. সাদেকা হালিমকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। ড. সাদেকা হালিম এরআগে ঢাকা বিশ্বিবদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর