শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার বেড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ-পাবনায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার উপকূলীয় কৃষিতে নতুন দিগন্ত: অনুমোদন পেল লবণাক্ততা-সহনশীল উচ্চফলনশীল ‘ব্রি ধান১১৯। ওমরা পালনে ২২ জন আনসার সদস্যের হাতে ভিসা,বিমান টিকিট ও উপহারসামগ্রী তুলে দিলেন মহাপরিচালক।  গাজীপুরে শ্রমিক বিক্ষোভ,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তায় বিএনপি নেতারা। লালমনিরহাটে সিজারের পর প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক কর্তৃপক্ষ পলাতক আলোকদিয়ার বালুর নিলাম বাতিলে রুল, বালু নলকায় বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা সিরাজগঞ্জের সলঙ্গায় ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: নবীন আনসার কর্মকর্তাদের উদ্দেশে মহাপরিচালক।

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে জিআইএস দিবস উদ্যাপিত

নিজস্ব প্রতিবেদকঃ / ১৯৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের রিমোট সেন্সিং এন্ড জিআইএস বিভাগের আয়োজনে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস) দিবস ২০২৪ উদ্যাপিত হয়েছে।
এ দিবস উদ্যাপন উপলক্ষে আজ  বুধবার সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি প্রশাসনিক ভবনের সামনে থেকে বের করে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান পরিভ্রমণ করে বশেমুরকৃবির কেন্দ্রীয় গবেষণাগারের সামনে সমাপ্ত হয়। র‍্যালি শেষে এ দিবসের উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনাসভায় উপস্থিত থেকে বশেমুরকৃবির ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ দিবসটির শুভ উদ্বোধন করেন। এসময় ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তৃতায় ট্রেজারার বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর এ বিশ্বে জিআইএস ও রিমোট সেন্সিংয়ের ব্যবহার অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। শিক্ষার্থীরা এ দিবস উদযাপনের সাথে সাথে এর ব্যবহারের প্রতি যত্নশীল থেকে এ বিশ্ববিদ্যালয়কে আরো একধাপ সামনে এগিয়ে নিবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, রিমোট সেন্সিং এবং জিআইএস বিভাগ স্মার্ট ও ডিজিটাল কৃষি বাস্তবায়নে মাল্টিস্পেক্ট্রাল সেন্সরসহ ড্রোন ব্যবহার করে বিভিন্ন ফসলের উপর ট্রিটমেন্ট দিয়ে নানাবিধ গবেষণা কার্যক্রম পরিচালনা করে ফসলভিত্তিক টেকসই মডেল তৈরি করেছে।
বর্তমানে ড্রোন ইমেজ ব্যবহার করে ৬টি ফসলের উপর গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। ভুট্টা, গম ও আলু ফসলে খরা ও উষ্ণতার কারণে ফলনের প্রভাব পর্যবেক্ষণ, তুলা ও টমেটো ফসলে ইউরিয়া সার ও সেচের বিভিন্ন মাত্রায় ফলনের প্রভাব পর্যবেক্ষণ এবং এ সব ফসলের ফলনের পূর্বাভাস মডেল তৈরি করছে। এছাড়াও ভাওয়াল এবং
মধুপুর শালবনের রিজেনারেশন এবং বিগত এক যুগে মধুপুর বন উজাড়ের বিশ্লেষণ গবেষণা করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের সকল সংরক্ষিত বনাঞ্চলের অবস্থা নিরূপণ নিয়ে কাজ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর