রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

বৈধ পথে সার্বিয়া গেলেন ৬ বাংলাদেশি কর্মী

রিপোর্টারের নাম : / ৩২৬ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

সার্বিয়ায় গেলেন আরও ছয়জন বাংলাদেশি কর্মী। বৈধভাবে দেশটিতে যাওয়া এ বাংলাদেশিরা কোরেক্স ডো কোম্পানিতে কাজে যোগ দেবেন।

ইতালির রোমের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, শনিবার ছয় বাংলাদেশি সার্বিয়ায় পৌঁছান। তারা দেশটির বিমানবন্দরে পৌঁছালে কোরেক্স ডো কোম্পানির পক্ষ থেকে অভ্যর্থনা জানান সার্বিয়ায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ডেভর ব্রিসিস।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সার্বিয়ায় প্রথম বাংলাদেশি কর্মী যাওয়া শুরু হয় গত বছরের জুন মাসে। প্রথম দফায় দেশটিতে নয়জন প্রশিক্ষিত কর্মী পাঠায় বাংলাদেশ। এরপর দেশটিতে বাংলাদেশি কর্মীদের জন্য ৩০টি ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়, যার মধ্যে ১৪জন কর্মী গত বছরের সেপ্টেম্বরের মধ্যে সেখানে গেছেন।

গত বছরের সেপ্টেম্বরে সার্বিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান দেশটির দেশটির শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী দারিজা কিসিচ তেপাভেভিচের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতে সার্বিয়ার মন্ত্রী বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা দক্ষ জনশক্তি নেওয়ার আগ্রহের কথা জানান।

কূটনৈতিক সূত্র বলছে, কর্মী প্রেরণ নিয়ে একটি সমঝোতা স্মারক বা এমওইউ সই করা নিয়ে কাজ করছে ঢাকা ও বেলগ্রেড।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর