রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেড়ায় বৃক্ষরোপণ ও মানববন্ধন অনুষ্ঠিত সিরাজগঞ্জের সলঙ্গায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক লালমনিরহাটে নয়াদিগন্তের প্রতিনিধিকে হত্যার হুমকি-নয়নের বিরুদ্ধে থানায় জিডি সিরাজগঞ্জে বাসচাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রি নিহত বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদক কারবারি আটক সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক শাখা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন সিরাজগঞ্জের সলঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উল্লাপাড়ায় জিয়াউর রহমানের শেষ জনসভার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি বেড়ায় মাদক ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত

মানুষ যেন সুবিচার থেকে বঞ্চিত না হয়: প্রধান বিচারপতি

রিপোর্টারের নাম : / ২৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৯ মে, ২০২২

রোববার রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “মানুষ যেন সুবিচার থেকে বঞ্চিত না হয় সে দিকে লক্ষ রাখতে হবে। একটা কেস যদি ২০-৩০ বছর পেন্ডিং থাকে তাহলে মানুষ আমাদের প্রতি আস্থা রাখবে কেন? এদেশে সুবিচার পাওয়া যায়, বিচার পাওয়া যায়, এটা তারা ভাববে কেন?”

বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা এর সঙ্গে সংশ্লিষ্টদের সবার দায়িত্ব বলে তিনি স্মরণ করিয়ে দেন। টাকার অভাবে যেন মানুষ সুবিচার থেকে বঞ্চিত না হয় সে দিকেও লক্ষ রাখার আহ্বান জানান বাংলাদেশের প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি আরও বলেন, “আমি প্রধান বিচারপতি হিসেবে যোগদান করার পরপরই বলেছি, প্রজাতন্ত্রের মালিক জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। তাই তাদের প্রতি সুবিচার করতে হবে।”

তিনি সবাইকে সময়মতো অফিসে আসার বিষয়ে সচেতন হওয়ারও আহ্বান জানান।  “সকাল ৯টা বাজার ৫ মিনিট আগে অফিসে আসতে হবে। এক্ষেত্রে আইনজীবীদেরও সহযোগিতা করতে হবে।”

দুপুরে জেলা আইনজীবী সমিতি আয়োজিত এই অনুষ্ঠানে হাইকোর্টের বিচারপতি এসএম কুদ্দুস জামানকেও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে এসএম কুদ্দুস জামান বলেন, “রাজবাড়ীতে বিচারক সংকটের কারণে অনেক মামলা দীর্ঘদিন ধরে বিচারাধীন আছে। সব সমস্যার সমাধান করা হবে।”

সম্প্রতি রাজবাড়ী আদালতে কয়েকজন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমিন, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোস্তফা, সাধারণ সম্পাদক বিজন বোস, সাবেক সভাপতি স্বপন সোম ও অ্যাডভোকেট অভিজিৎ সোম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর