শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

ছোটবেলার ভালোবাসা

রিপোর্টারের নাম : / ৬২২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩

আগে যদি জানতাম বন্ধু

ভালোবাসো মোরে,

রাখিতাম তোমারে আমি

বুকের ভেতর ধরে।

জানা তো হয়নি কভু

জানবো কেমন করে,

বলোনি তুমি মোরে

মনের কখা খুলে।

দেখা হইছে আমার

তোমার সাথে যখন,

হেসে খেলে কইছো কথা

বুঝিনি তখন।

চোখের ভঙ্গি দেখে তোমার

বুঝতে পারিনি,

বুঝিবো কেমন করে

ভালো আগে বাসিনি।

লজ্জা শরম মনের মাঝে

দোলা দিয়েছে,

মনের কথা বলার সাহস

হারিয়ে গেছে।

এরই নাম যে ভালোবাসা

তখন বুঝিনি,

বুঝতে যখন পেরেছিলাম

তখন দেখা মেলেনি।

ছোট বেলার ভালোবাসা

বোঝা বড় দায়,

বড় হয়েও আজো আমি

ভাবছি বসে তাই।

তোমায় আমি লিখবো বলে

যখনই কলম তুলি,

কেন যেন ভুলে যাই

ভালো লাগা শব্দগুলি।

তুমি আছো আজো মোর

হৃদয়ের মাঝে,

তাইতো ভালো বাসি তোমায়

দূর পরবাসে।

লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর