বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান

পুলিশ কনস্টেবল নিয়োগের ভুয়া অ্যাডমিট কার্ড দেওয়ার অভিযোগে তিন সদস্য আটক

রিপোর্টারের নাম : / ৪০৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের ভুয়া অ্যাডমিট কার্ড দেওয়ার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।  

রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে কনস্টেবল রিক্রুমেন্ট চলাকালে হাতেনাতে ধরা পড়ার পর কান্দাপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. রওশন আলী এ তথ্য নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা অ্যাডমিট কার্ডের ওপরের সিল স্ক্যানারের মাধ্যমে তুলে দিয়ে পুনরায় অ্যাডমিট কার্ড তৈরি করে ৫০০ টাকার বিনিময়ে নিয়োগ প্রত্যাশীদের কাছে সরবরাহ করছিলেন। পুলিশ লাইন্সে কনস্টেবল রিক্রুমেন্টে বাছাই করার সময় বিষয়টি ধরা পড়ে। তাৎক্ষণিক কান্দাপাড়ায় মণ্ডল টেলিকমে অভিযান চালিয়ে কান্দাপাড়ার আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে আতাউর রহমান (২৯), মৃত হজরত আলী মণ্ডলের ছেলে আব্দুস সাত্তার মণ্ডল ও মৃত জহুরুল ইসলামের ছেলে গোলাম রাব্বী (১৯)কে আটক করা হয়। তাদের নামে মামলা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর