শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

গাজীপুরে পোশাক কারখানায় ভাংচুর যৌথ বাহিনীর হাতে আটক-৮

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ১৫৮ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

গাজীপুরের কোনাবাড়ীতে পোশাক কারখানায় ভাঙচুর করার অভিযোগে ৮ জনকে আটক করেছে  যৌথ বাহিনী। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কোনাবাড়ী থানাধীন আমবাগ পি.এন. কম্পোজিট লিমিটেড কারখানার সামনে থেকে তাদেরকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তাইম উদ্দিন।

আটকৃতরা হলেন, সজিব(২২),আলাউদ্দিন(২০),মঞ্জু (৩১), সম্রাট (২২),মোশাররফ হোসেন (২০),শাকিল (২৩),হৃদয় মন্ডল (২২) এবং মোয়াজ্জেম আলী (১৯)। তাদেরকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী।

পুলিশ জানাযায় গতকাল সোমবার দুপুরে এম এম নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা টিপিন বিল,নাইট বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী আমবাগ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে তারা আমবাগে

অবস্থিত পি.এন. কম্পোজিট লিমিটেড কারখানার সামনে গিয়ে ভাংচুর চালায়। বিক্ষুব্ধ শ্রমিকরা ওই কারখানার মূল ফটক ও বিল্ডিং এর গ্লাস ভাংচুর করে। খবর পেয়ে শিল্প পুলিশ,মেট্রো পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা এসে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এসময় ভাঙচুর করার অভিযোগ ৮ জনকে আটক করা হয়।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানাযায় তাদের টিপিন বিল,নাইট বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে গত দুইদিন ধরে আন্দোলন করছে। তাদের আন্দোলনের মুখে কোনাবাড়ী আমবাগ আঞ্চলিক সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

এম এম নীটওয়্যার লিমিটেড কারখানার এডমিন ম্যানেজার মো.মনোয়ার হোসেন বলেন,বিজিএমই ঘোষিত শ্রমিকদের যে দাবি-দাওয়া তা মেনে নেওয়া হয়েছে। তারপরও কেন তারা আন্দোলন করছে বুজতে পারছিনা?

পি.এন.কম্পোজিট লিমিটেড কারখানার এডমিন ম্যানেজার খালেকুজ্জামান বলেন, আমাদের শ্রমিকদের আগে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু পার্শ্ববর্তী একটি কারখানার শ্রমিকরা এসে আমাদের কারখানায় ভাঙচুর চালায়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তাইম উদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর