শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

গাজীপুরের শীর্ষ সন্ত্রাসী গেদুরাজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ / ৩৮৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

গাজীপুরে নারী ও শিশু নির্যাতন, মাদক,  ভূমিদস্যুতা, চাঁদাবাজীর মামলাসহ  একাধিক  মামলার অন্যতম আসামি গেদুরাজ ওরফে যুবরাজকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কাশিমপুরের বেক্সিমকো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি গাজীপুর সিটি করপোরেশনের এর কাশিমপুর এলাকার স্থায়ী বাসিন্দা।
তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।
জানাযায় বিভিন্ন সময় তিনি নারীদের ধরে এনে মদ্যপান ও যৌনতায় বাধ্য করাতেন। ইতিমধ্যে মদ্যপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, বেক্সিমকো গ্রুপের একটি হাউজিং প্রকল্প থেকে এক কোটি টাকা চাঁদা  দাবী করেন গেদু রাজ বাহিনী। এসময় কর্তৃপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রকল্পের ভেতরে অস্ত্র নিয়ে প্রবেশ করে নির্মাণ কাজের জন্য রড, সিমেন্টসহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল কয়েকটি ট্রাকে করে পালিয়ে যেতে সক্ষম হলেও, বেক্সিমকোর বেশ কিছু নিরাপত্তা কর্মী ছুটে এসে গেদুরাজকে আটক করে কাশিমপুর থানায় সোপর্দ করে। পরে তার ছেলে কাওসারসহ ৮ জনের নাম উল্লেখ করে কাশিমপুর থানায় একটি এজহার দায়ের করেন।
এছাড়াও তার বিরুদ্ধে কাশিমপুর ও আশুলিয়ায় নিরীহ মানুষের জমি দখলের অসংখ্য অভিযোগ জমা পড়েছে দুই থানায়। এমন কোন অপকর্ম নেই যে তার বাহিনী করেনা। এসব নিউজ করায় সুযোগ পেলে  সাংবাদিকদের ধরে পেটাতেন তিনি।
গ্রেফতারকৃত গেদু রাজের নিজস্ব সন্ত্রাসী বাহিনী রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এই বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন । তার বিরুদ্ধে সাভার, আশুলিয়া ও কাশিমপুর  থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনটি মামলা, মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা,সন্ত্রাস এবং চাঁদাবাজিসহ  তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
জিএমপি কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম জাহিদ বলেন,বেক্সিমকো গ্রুপের একটি চাঁদাবাজী মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর