সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের ফাঁসির দাবীতে গাজীপুরে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ / ১৯২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুর রহমান কিরণের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে গাছা মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বৃৃহস্পতিবার সকাল ১১ টায় গাজীপুর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকেরবাড়ী এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন তারা।

গাছা মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমতিয়াজ মুজতবা খান তুষার এর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মালেকেরবাড়ীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গাছা মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমতিয়াজ মুজতবা খান তুষার বলেন, আসাদুর রহমান কিরণ একজন ভূমিদস্যু, গাজীপুর সিটির অর্থ লুটপাট করে হাজার কোটি টাকার মালিক হয়েছে।

তিনি বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মেয়র অধ্যাপক এম.এ মান্নান স্যারের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এই কিরণ। তাই লুটপাটকারী আসাদুর রহমান কিরণ ও তার দোসরদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

এসময়  উপস্থিত ছিলেন, গাছা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম মন্ডল, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নাজিম হাওলাদার, গাছা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোবহান হোসেন স্বপন, রাসেল আহমেদ, মোঃ সিরাজ, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মোঃ শাহিন, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রয়েল, জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক শাহ ইমরান, মোঃ দেলোয়ার হোসেন, গাছা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন, সদস্য আবির হোসেন, মিনজাহ, ইমন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর