শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন।

টঙ্গীতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ / ২১১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

গাজীপুরের টঙ্গী বাটা গেট এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ খোকন নামে (৩৮) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬) ডিসেম্বর সকাল ৯ টার সময় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্রায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় জীপ গাড়িটি।

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ)এন এম নাসিরদ্দিন।

উপ-পুলিশ কমিশনার বলেন,কস্টেপ মোড়ানো ২৫ পেকেটে দুই কেজি করে আনুমানিক ৫০ কেজি গাঁজা হবে। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানাযায় আজ সকাল ৯ টার সময় টঙ্গী কলেজ গেট এলাকায় এক রিকশা চালককে আহত করে দ্রুতগামী কালো রংয়ের জীপ গাড়ী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তী পিছনে থাকা এক মোটরসাইকেল চালক তাকে ধাওয়া করে। গাড়ির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ওই গাড়ী চালক। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় চালককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। এসময় তার গাড়ি চেক করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ।

আটকৃত খোকন লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার কালিকাপুর গ্রামের আহাম্মদ উল্লাহর ছেলে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর