বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

কাজিপুরে প্রাথমিকের ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত

রিপোর্টারের নাম : / ২১৩৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

গোলাম কিবরিয়া খান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

কাজিপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারি মামলায় আদালতে হাজির দিয়ে জামিন লাভের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরমধ্যে ২ জন সহকারী শিক্ষক এবং ১ জন প্রধান শিক্ষক রয়েছেন।

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনর রশিদ গত ৪ আগষ্ট এ সংক্রান্ত পৃথক স্বারকে অফিস আদেশ জারি করেন। অফিস আদেশে বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট -১ এর বিধি ৭৩ এর নোট(২) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস মেমোরেন্ডাম (তিনজনের পৃথক নং ও তারিখ) ১৯৭৮ অনুযায়ী আটকের তারিখ হতে তাদের সাময়িক বরখাস্ত করা হয় বলে উল্লেখ করেন।

সাময়িক বরখাস্ত করা শিক্ষকেরা হলেন, চরাঞ্চলের ভেটুয়া জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম, মানিকপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মুকিত তালুকদার এবং কান্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে থাকা মঞ্জুরুল ইসলাম। জানা যায়, সহকারী শিক্ষক আব্দুস সালাম পূর্বের একটি হত্যা মামলার আসামি এবং বাকি দুজনের নামে ২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ফৌজদারি মামলা দায়ের হয় । পরবর্তীতে বিভিন্ন সময়ে তারা আদালতে হাজির হয়ে জামিন লাভ করেন। মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকেরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান বলেন, সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকগণের জন্য পাঠদান ব্যাহত হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর