মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন   বাগাতিপাড়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি  মকবুল হোসেন 

নিজস্ব প্রতিবেদক / ৩৭৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নাটোর জেলা বাগাতিপাড়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি প্রিন্সিপাল মকবুল হোসেন।
তিনি এক শোকবার্তায় বলেন,সাবেক তিন বারের
প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা এক মহান অভিভাবককে হারালাম। তার মৃত্যুতে আমরা বিএনপি পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
এসময় তিনি দেশবাসীকে দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।
বিএনপি এই নেতা বলেন,রাজনৈতিক জীবনে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভীষণভাবে সফল ছিলেন। তিনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০১ সালের সাধারণ নির্বাচনগুলোতে তিনি পাঁচটি পৃথক সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালে তিনি যে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেখানেই তিনি জয়লাভ করেছিলেন।
১৯৯১ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে তিনি দেশের অর্থনীতির একটি মজবুত ভিত্তি স্থাপন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর