সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে  উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টঙ্গীতে শোকের ছায়া

রিপোর্টারের নাম : / ৪৯২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টঙ্গীজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার সকাল থেকে টঙ্গীতে শিল্পকারখানা, অফিস–আদালত ও বিপণিবিতান বন্ধ থাকতে দেখা গেছে।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে টঙ্গীর এরশাদনগর এলাকার বড়বাজার, টঙ্গী বাজার, কলেজ গেট এলাকার পাইলট মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অধিকাংশ দোকানপাট ও অফিস বন্ধ দেখা যায়। বিভিন্ন মার্কেটে শোকবার্তার ব্যানার টাঙানো হয়েছে এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

এদিন দিনভর ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ ছিল স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম। সড়ক ও মহাসড়কগুলোও ছিল তুলনামূলকভাবে ফাঁকা।

টঙ্গীর এরশাদনগর এলাকার বড়বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. মিরাজ মিয়া বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন দেশনেত্রী ও সত্যিকারের দেশপ্রেমিক। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশের অংশ হিসেবে আমরা নির্দিষ্ট সময়ের জন্য বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। সে অনুযায়ী জরুরি প্রয়োজনীয় দোকান ছাড়া সব দোকান বন্ধ রাখা হয়েছে।

বাজারের ব্যবসায়ী জয়নুল আবেদীন বলেন,তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি ছিলেন দেশের সব মানুষের নেত্রী। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ব্যবসায়ীদের সর্বসম্মত সিদ্ধান্তে দোকানপাট বন্ধ রেখে শোক পালন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর