শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার। কোনাবাড়ীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার। বিয়ে বাড়িতে উৎসবে অ্যালকোহলের নামে মিছিলন পান করায় দুইজনের মৃত্যু। একটি ঘর বদলে দিল একটি পরিবারের জীবন ; মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন হাজী আব্দুল মোমিন বেড়ায় মাদক, অনলাইন জুয়া ও চুরি প্রতিরোধে আলোচনা সভা বেড়ায় জেল জরিমানা সহ মাদক কারবারি আটক

গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক: / ৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

গাজীপুরে একটি পরিত্যক্ত পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ এই মাদকদ্রব্য ও পিক-আপ ভ্যান জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর পৌনে ৬ টার সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তর সালনা পোড়াবাড়ী রায়হান অটোমোবাইলস ওয়ার্কশপের সামনে থেকে পিক-আপ ভ্যান ও গাঁজা উদ্ধার করে র‍্যাব।
র‍্যব জানায় গাজীপুরের একটি আভিযানিক দল র‌্যাব ফোর্সেস সদর দপ্তর, ইন্ট উইং এর সহযোগিতায় জানতে পারে যে, গাঁজার একটি বড় চালান ময়মনসিংহ হইতে ঢাকার দিকে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৫ টার সময় অত্র ক্যাম্পের আভিযানিক দল তাৎক্ষণিক ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর উত্তর সালনা পোড়াবাড়ী র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে।
চেকপোস্ট পরিচালনাকালে পৌনে ৬ টার সময় চেকপোস্ট থেকে ২০০ গজ দূরে ময়মনসিংহ টু ঢাকা মহাসড়কের উপর উত্তর সালনা পোড়াবাড়ী রায়হান অটোমোবাইলস ওয়ার্কশপের সামনে পাকা রাস্তার উপর পরিত্যক্ত অবস্থায় একটি পিক-আপ দেখতে পেয়ে সন্দেহ হলে উক্ত স্থানে গিয়ে আনুমানিক  ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩০ কেজি গাঁজা,১ টি পিকআপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) শাহ আলম বলেন,উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর