সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ  বেড়ায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ৪ কোটি টাকা মুল্যের ৪ হেরোইন ও ৫৮ পিস ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী আটক উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয় সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত

সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম : / ১০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) দুপুরে সলঙ্গা বাজার ও ধোপাকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অভিযোগে সলঙ্গা মতি বেকারিকে ৫৫ হাজার টাকা, জগন্নাথ ভান্ডারকে ১৫ হাজার টাকা এবং যমুনা ফুড ভিলেজ অ্যান্ড হাইওয়ে রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারের অনিয়ম বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর