বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত

গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী

কবির হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ / ২৬৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৫ এপ্রিল) সকাল আনুমিক ৮ টার দিকে উপজেলার রহনপুর পৌর এলাকার খয়রাবাদ রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আঃ মতিন (৫৫)। তিনি উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত ওয়ারেশ আলীর ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানান, বিমানবাহিনীর অবসর প্রাপ্ত সৈনিক আঃ মতিন আজ সকালে মোটরসাইকেল নিয়ে খয়রাবাদ লতিফুর রহমান পেট্রোল পাম্পে মোটরসাইকেল পেট্রোল নেওয়ার জন্য দাঁড় করার সাথে সাথেই পিছন দিক থেকে ঢাকা মেট্রো ট-১৮-৪২২২ ট্রেকটি স্বজোরে ধাক্কা দিলে আঃ মতিন ঘুরুত্বর আহত হন। পরে স্থানীয় এলাকাবাসী আহতকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা রহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

নিয়ে আসার কিছুক্ষণ পর চিকিৎসা চলা কালে সকাল ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। কিন্ত ট্রাক ড্রাইভার ঘটনার পরপরই পলাতক রয়েছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর