বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান

শিবগঞ্জে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১

কবির হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ / ২৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলী শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের এনামুল হকের ছেলে। পেশায় তিনিও একজন ট্রাক চালক।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার, কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পরে ট্রাকের চালক ও ট্রাকটি জব্দ করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে ইউসুফ আলী মোটরসাইকেল চালিয়ে সোনামসজিদ বন্ধরের দিকে যাচ্ছিলেন। ট্রাক টার্মিনাল পার হয়ে (ওজন) স্কেলের কাছে পৌঁছলে একই দিকে যাওয়া একটি খালি ট্রাক ইউসুফ আলীর মোটরসাইকেল কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইউসুফ আলী।

শিবগঞ্জ থানার (ওসি) চৌধুরি জোবায়ের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। চালকসহ ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর