বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

বশেমুরকৃবিতে দীর্ঘমেয়াদী গবেষণা পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২১২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)-এ দিনব্যাপী  ‘দীর্ঘমেয়াদী গবেষণা পরিকল্পনা ২০২৩-২০২৬ বিষয়ক’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কর্মশালার শুভ উদ্বোধন করে বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে গবেষণার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক গবেষণা পরিকল্পনা গ্রহণে সময় ও অর্থের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে কাঙ্খিত ফলাফল অর্জন সম্ভব।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমানের সভাপতিত্বে উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন সহযোগী পরিচালক (প্রকল্প গবেষণা) ড. জীবন চন্দ্র দাস এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহযোগী পরিচালক (পাবলিকেশন্স) প্রফেসর ড. মোঃ মাহিদুল ইসলাম মাসুম।
কর্মশালায় ৪টি সেশনে সেশন চেয়ারপার্সন ছিলেন বশেমুরকৃবি’র প্রাক্তন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আবদুল মান্নান আকন্দ, বশেমুরকৃবি’র বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. আশুতোষ সরকার, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. নাথুরাম সরকার এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর সিনিয়র স্পেশালিস্ট (ফিশারিজ) ড. মোঃ খলিলুর রহমান। কর্মশালায় মোট ৩০টি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ দেশের বিভিন্ন কৃষি গবেষণা ও সম্প্রসারণ বিভাগের বিজ্ঞানীগণ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর