বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত।

বিএনপি দলীয় সাবেক এমপি’র বিরুদ্ধে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ উপজেলা বিএনপি’র

রিপোর্টারের নাম : / ১৬৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে নিজ দলীয় কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর, লুটপাটে মদত দেওয়ার অভিযোগ এনে তাকে বহিস্কারের দাবি জানিয়েছে উপজেলা বিএনপি। এসময় তার বিরুদ্ধে বিগত ১৭ বছর যাবৎ নির্যাতিত হওয়া ত্যাগি নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে উপজেলাটিকে অস্থিতীশীল করে তোলারও অভিযোগ করা হয়।

মঙ্গলবার বেলা সাড়ে এগারটার দিকে উল্লাপাড়া উপজেলা বিএনপি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগগুলো তুলে ধরেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আজাদ হোসেন।

উপজেলা বিএনপি’র সদস্য সচিব আজাদ হোসেন বিএনপি’র চেয়ারপার্সন, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ ও সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ষন করে বলেন, বিগত ১৫ বছরে উল্লাপাড়ার কোন দলীয় কর্মসূচিতে অংশ নেননি সাবেক জাতীয় সংসদ সদস্য আকবর আলী। ছাত্র-জনতার অভ্যুথ্থানে সরকার পতনের পর উপজেলাটির শান্তি শৃঙ্খলা, জান-মাল রক্ষায় কাজ করছে উপজেলা বিএনপি, এখানেও আকবর আলীর কোন সম্পৃক্ততা নেই। হঠাৎ করে তিনি উল্লাপাড়ায় এসে আওয়ামীলীগের সন্ত্রাসীদের সাথে নিয়ে উপজেলাজুড়ে মহড়া দিচ্ছে, বিভিন্ন স্থানে হামলা চালিয়ে লুটপাট করাচ্ছে, উপজেলা বিএনপি অফিসেও হামলা চালিয়েছে। বিএনপির ভাবমুর্তি রক্ষায় তাকে এধরনের কাজ থেকে বিরত রাখতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের দাবিও জানান তিনি।

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিংহভাগ সদস্য ও সহযোগি সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর