শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

কোনাবাড়ীতক ইয়াবাসহ মাদককারবারি আটক

নিজস্ব প্রতিবেদকঃ / ২৩১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ নাজমুল হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার  (২৯ নভেম্বর) রাত ১০ টার সময় তাকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোনাবাড়ী থানাধীন আমবাগ ১১ নং ওয়ার্ডে কমিশনার মার্কেট এর সামনে থেকে আটক করা হয়।
আটককৃত নাজমুল হোসেন, মিতালি ক্লাব এলাকার সাদেক আলীর ছেলে। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১ টি মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কোনাবাড়ী থানাধীন এলাকা থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি বলেন, সে দীর্ঘদিন  ধরে কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়াও তার বিরুদ্ধে দুইটি  মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর