বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত

কোনাবাড়ীতে আবাসিক হোটেলে পতিতাবৃত্তি বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ৩৭২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

গাজীপুরের কোনাবাড়ীতে জুয়া,মাদক, ও আবাসিক হোটেলে পতিতাবৃত্তিসহ সব ধরনের অসামাজিক কার্যকলাপ বন্দের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস কোনাবাড়ী থানা শাখা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) মহানগরীর কোনাবাড়ী কেন্দ্রীয় জামেমসজিদ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ খেলাফত মজলিস কোনাবাড়ী থানা শাখার পক্ষ থেকে অসামাজিক কার্যকলাপ বন্ধে পাঁচটি দাবি লিখিত আকারে পেশ করেন।

দাবি সমৃহঃ আবাসিক হোটেল ও বিভিন্ন বাসা বাড়ি ভাড়া নিয়ে যে সমস্ত অসামাজিক কার্যকলাপ চলছে তা অচিরেই বন্ধ করতে হবে। মদ গাঁজা হেরোইনসহ সব ধরনের মাদক বন্ধ করতে হবে।
জুয়া গান বাজনা এ সমস্ত জিনিস রমজানের আগে বন্ধ করতে হবে। এ সকল বিষয় বাস্তবায়নের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উল্লেখিত বিষয় যদি বাস্তবায়ন না হয় তাহলে বাংলাদেশ খেলাফত মজলিস তাওহীদি জনতাদের নিয়ে কঠিন কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কোনাবাড়ী থানা শাখার সভাপতি মুফতি শেখ বেলাল মাহমুদী,সাধারণ মুফতি আব্দুস সালাম বিন আখতার,সাংগঠনিক সম্পাদক মুফতি আল আমিন সাদি ও কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর