বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

লালমনিরহাটে মাথা বিহীন নারীর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম : / ১৮৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৫ মার্চ, ২০২৫

আশরাফুল হক, লালমনিরহাট: লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর (২৫/২৮) মাথা বিহীন লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বুধবার(৫ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্বশান এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গরুর ঘাস কাটতে গিয়ে স্থানীয় একজন শ্রমিক ভুট্টা ক্ষেতের আইলে মাথা বিহীন নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানান। মুহুর্তে হাজার হাজার মানুষের সমাগম ঘটলেও মাথা না থাকায় লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি স্থানীয়রা। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। আশে পাশের ভুট্টা ও তামাক ক্ষেতসহ বিভিন্ন ফসলের মাঠে খোঁজ করেও মাথা উদ্ধার করতে পারেনি পুলিশ। ক্লু উদ্ধার ও ঘাতক সনাক্ত করতে থানা পুলিশের সাথে গোয়েন্দা ও সিআইডি পুলিশও মাঠে কাজ করছে।

স্থানীয়রা জানান, নারীর পড়নে সবুজ রংয়ের সেলোয়ার, কালো রংয়ের বোরকা ও স্কার্ভ। পায়ে রাজিয়া সুজ (হিল) পাশে পড়ে রয়েছে। পুরুষের এক জোরা সেন্ডেল ও মানকি টুপি পড়ে রয়েছে লাশের পাশে। গলা পর্যন্ত ধারালো অস্ত্রে মাথা কেটে নিয়ে ঘাতকরা চলে যায় বলে ধারনা করছেন স্থানীয়রা।

ঘটনাস্থলে উপস্থিত সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, মাথা না থাকায় পরিচয় সনাক্ত করা কষ্টকর হচ্ছে। ধারনা করা হচ্ছে বুধবার ভোররাতে ঘাতকরা তাকে গলা কেটে হত্যা করে মাথা নিয়ে পালিয়েছে। মাথা খুঁজতে ও মৃত্যুের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর