শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক।

শ্রীপুরে টাকা চেয়ে না পেয়ে মা’কে ইটের সুরকি দিয়ে আঘাত করায় ছেলেকে মাটিতে পুঁতে রাখে স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক / ৩০৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে মা’র কাছে টাকা চেয়ে না পেয়ে ইটের সুরকি দিয়ে মা’কে আঘাত করায় ছেলে খলিলুর রহমানকে (২৬) আটক করে গর্তে (কোমর পর্যন্ত) পুঁতে রাখে স্থানীয়রা। বর পেয়ে এলাকাবাসী ও স্থানীয় পোশাক কারখানার শ্রমিকেরা ওই বাড়ীতে ভীর জমায়। এ ঘটনায় বাবা নুরুদ্দিন ছেলের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছে। যুবককে গর্তে পুঁতে রাখার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থল থেকে ছেলেকে আটক করে।

খলিলুর রহমান তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি (মধ্যপাড়া) গ্রামের নূরউদ্দিনের ছেলে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি (মধ্যপাড়া) গ্রামের গ্রীণ স্মার্ট পোশাক করাখানা সংলগ্ন স্থানে ঘটনাটি ঘটে।

খলিলের মা খোদেজা বেগম বলেন, কয়েকদিন আগে ঘর ভাড়ার আড়াই হাজার টাকা তুলে আমার কাছে জমা দেয়। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ওই টাকা আমার কাছে চাইলে আমি দেয়নি। আমি তাকে বলি বিদ্যুৎ বিল, খাওয়ার বাজার, আমার ঔষধ আনতে হবে। পরে আবার টাকা চায়। আমি টাকা দিতে না চাইলে তর্কের এক পর্যায়ে ইটের সুরকি ঢিল মেরে আমার পায়ের টাকনুর কাছে লেগে আঘাত পায়। তার মাথায় একটু সমস্যা আছে। টাকা দিয়ে বিড়ি অথবা গাঁজা খাইতো হয়তোবা। মাঝে মাঝে টাকা চায়, না দিলে মারে, আরো দুইদিন আমাকে মারছে। আমার ছেলেও আমার মতো অসুস্থ, সেও কাঁপে, কাজকর্ম করতে পারে না। সে (ছেলে খলিল) যখর ক্লাশ ফাইভে পড়ে তখন অনেক অসুস্থ ছিল। তখন বাংলাদেশ মেডিকেল, পিজি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে এক মাস যাবত থেকে চিকিৎসা করিয়েছি। চিকিৎসক বলেছিল আবার যাওয়ার জন্য। গাফিলতি করে যাইনি, এখন দেখি মাথায় আরো সমস্যা। আগে যে সে আমাকে দুইদিন মারছিল, আমি যে লাঠি দিয়ে ভর করে হাঁটি ওই লাঠি দিয়ে আমিও তাকে দুই দিন মারছি। আমাকে মারার খবর শুনে এলাকাবাসী আসলে আমি তাদেরকে বলেছি তাকে বেঁধে বিচার কর তরা। মাইরা হাত-পা ভেঙ্গে দে। যেহেতু সে কাজ কর্ম করতে পারে না হাত-পা ভেঙ্গে ঘরে বওয়ায়ে রাখে।

খলিলের ভাবি রেহেনা আক্তার বলেন, সকালে একজন ফোন করে আমাকে জানায় খলিল তার মাকে মারছে। খবর পেয়ে এসে দেখি সত্যিই তার মাকে খলিল মারছে। পরে পাড়া-প্রতিবেশি এবং মুরুব্বিরা তাকে গর্তের মধ্যে বুক পর্যন্ত মাটি চাপা দিয়ে রাখে। পরে সে একাই গর্ত থেকে উঠে গেলে আবার তাকে ধরে বেঁধে রাখে। তার মাকে টাকার জন্য সে আরো দুইদিন মারধর করছে। সে মাঝে মাঝে একটু নেশা করে। তবে, আজকে নেশা করে নাই সুস্থই ছিল। খলিলের নানির বাড়ীর লোকজন এসে একটু মারছে তাকে।

খলিলের বাবা নুরুদ্দিন বলেন, খলিল তার মার কাছে টাক চাইছিল। না দেয়ায় সে তার মাকে মারধর করেছে। খবর পেয়ে তার মামাতো ভাইয়েরা এসে কিছু বিচার (মারধর) করছে। পরে তাকে খুঁটিতে বেঁধে রাখছিল। পরে আনছার টেপিরবাড়ী-ছাতির বাজার সড়কের পশ্চিম পাশে (গ্রীণ স্মার্ট পোশাক করাখানা সংলগ্ন স্থানে) গর্তে পুঁতে রাখে। তবে গর্তে পুঁতে রাখার বিষয়ে আমি কিছুই বলতে পারব না। খলিল নেশা করে কিনা জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি আলাদা থাকি। তার মা মামলা করার পর আমি এক সপ্তাহ জেল খাটি। পরে একটু জমি দিয়ে তার মামার  সাথে আমার মীমাংসা হয়। এরপর থেকে আমি তাদের কাছ থেকে একেবারেই বিচ্ছিন্ন (আলাদা) বসবাস করি। সামনে একটা দোকান ছিল। তখন দেখছিলাম ভালোভাবে চলাফেরা করছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ আবুল বাশার বলেন, মাকে মারধরের ঘটনায় তার বাবা নুরুউদ্দিন বাদী হয়ে ছেলে খলিলকে আসামী করে মামলা দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর