বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

বাউবির মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক / ১২২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে  মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় গাজীপুর ক্যাম্পাসের মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কনফারেন্স কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীগণের সাথে মাননীয় উপাচার্য মতবিনিময় করেন।
মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাফসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
সভায় মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চলমান কার্যক্রম, সম্ভাবনা ও উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়সমূহ উপস্থাপন করা হয়। উপাচার্য মহোদয় কেন্দ্রের কার্যক্রমকে আরও গতিশীল, ফলপ্রসূ ও গবেষণাভিত্তিক করে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের গবেষণার পরিধি কেবল ১৯৭১ সালের নয় মাসের মহান মুক্তিযুদ্ধেই সীমাবদ্ধ না থেকে স্বাধীনতার পূর্ববর্তী সময়ের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সামগ্রিক পরিবর্তন ও উন্নয়নকেও অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও তাৎপর্য আরও সুস্পষ্টভাবে প্রতিফলিত হবে”।
তিনি আরও উল্লেখ করেন, সুস্পষ্ট লক্ষ্য, পরিকল্পনা ও সুসংগঠিত কর্মপরিকল্পনার মাধ্যমে গবেষণা কার্যক্রম পরিচালিত হলে তা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে। বিদ্যমান কাঠামো অক্ষুণ্ণ রেখে কার্যপরিধির যথাযথ পুনর্নির্ধারণের মাধ্যমে গবেষণা কার্যক্রমকে আরও অর্থবহ ও ফলপ্রসূ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের বর্তমান অস্থায়ী কার্যালয়কে নির্ধারিত স্থানে লাইব্রেরি সংলগ্ন ‘মুক্তিযুদ্ধ কর্নার’-এ স্থানান্তর এবং প্রয়োজনীয় সংস্কারসহ উপযুক্ত অফিস কক্ষের ব্যবস্থা গ্রহণের বিষয়েও সভায় আলোচনা হয়। সভায় মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর