যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস
স্টাফ রিপোর্টার: ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুম বাস্তবায়নের লক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ গত ৮ থেকে ২৯ অক্টোবর, মোট ২২ দিন, দেশব্যাপী চলমান রয়েছে।
এর অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন চরাঞ্চলে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস বিভাগ। এবং এতে যৌথভাবে অংশগ্রহণ করে জেলা মৎস্য বিভাগ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলমান অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৭০ টি চায়না দুয়ারী জাল, এবং ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এছাড়াও ৪ টি ভিন্ন মামলায় ৬ জন মৎস্য শিকারীকে বিভিন্ন দন্ডে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত অবৈধ জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় দান করা হয়। অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ শফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) আব্দুর রহমান,
কাজিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) শরিফুল ইসলামসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও প্রয়োজনীয় লোকবল।







